Oikotan Cultural Center
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তার বার্তা

ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই বিশ্বাসকে কেন্দ্র করে—প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে আছে একটি শিল্পসত্তা, যা সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে সমাজের জন্য অনন্য অবদান রাখতে সক্ষম।

আমরা চাই, আগামী প্রজন্ম বইয়ের বাইরে এসে ভাষা, শিল্প ও সংস্কৃতির চর্চায় নিজেদের প্রস্তুত করুক; আত্মবিশ্বাসী হয়ে উঠুক তাদের কণ্ঠ, হাত ও মন।
এই লক্ষ্যকে সামনে রেখে আমরা শুরু করেছি আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থাপনা, সংবাদ পাঠ, বিতর্ক ও কণ্ঠচর্চার প্রশিক্ষণ কার্যক্রম—যেখানে প্রতিটি ক্লাস পরিচালনা করছেন দেশের অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষকগণ।

আমাদের বিশ্বাস, ঐকতান হয়ে উঠবে সেই জায়গা, যেখান থেকে বেরিয়ে আসবে একঝাঁক আলোকিত মানুষ—যারা সাহসের সঙ্গে কথা বলবে, গাইবে, আঁকবে এবং ভাববে।

আপনাদের আন্তরিকতা, সহযোগিতা এবং অংশগ্রহণেই আমরা এগিয়ে যেতে চাই আরও দূর।

– সৈয়দ আরিফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা
ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র

Follow us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 03 Jun, 2026 03:39 PM
Learn More & Connect with us
  Oikotan Cultural Center
©EduTech-SoftwarePlanet