Oikotan Cultural Center
প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের বার্তা

শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চা একটি সমাজকে মানবিক করে তোলে। শিশু-কিশোরদের মনের গঠন এবং আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠার পেছনে ভাষা, সংগীত, চিত্রকলার মতো চর্চাগুলোর ভূমিকা অনস্বীকার্য। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র

আমরা চেয়েছি এমন একটি নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে, যেখানে শিশু-কিশোররা মেধা, মনন ও কণ্ঠের বিকাশ ঘটাতে পারবে আনন্দের সঙ্গে।
আমাদের প্রতিটি কোর্স, প্রশিক্ষণ ও আয়োজনের মধ্য দিয়ে তারা যেন খুঁজে পায় নিজের ভেতরের শিল্পীকে—সেটাই আমাদের লক্ষ্য।

আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, ঐকতান একদিন হয়ে উঠবে দেশের অন্যতম সাংস্কৃতিক বিকাশকেন্দ্র—যেখানে কণ্ঠস্বর হবে সাহসী, তুলির আঁচড় হবে বর্ণময় এবং উপস্থাপন হবে মেধা ও মর্যাদার প্রতিচ্ছবি।

সকল অভিভাবক, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা—আপনাদের সহযাত্রায়ই ঐকতান হয়ে উঠছে একটি আলো ছড়ানো নাম।

– তাসরিমা নাহিদ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র

Follow us @Facebook
Useful Links
Visitor Info
100
as on 10 Sep, 2026 12:07 PM
Learn More & Connect with us
  Oikotan Cultural Center
©EduTech-SoftwarePlanet